গাবতলীতে তীব্র যানজট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২১, ১২:১১আপডেট : ২৭ জুন ২০২১, ১২:১৩

ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী এলাকায় রাজধানী থেকে বের হওয়ার লেনে রবিবার (২৭ জুন) সকাল থেকেই তীব্র যানজট। গাড়িগুলো পার হতে বেশ সময় লাগছে। কিছুক্ষণ পরপর কিছুটা সামনে এগিয়ে আবারও থেমে যেতে হচ্ছে জ্যামের কারণে।

মহাসড়কে বিভিন্ন গাড়ি ঘুরিয়ে দেওয়া, উল্টো পথে আসা গাড়ি, রাজধানী থেকে বের হওয়া গাড়িগুলোর চাপ‑ এসব মিলিয়ে সড়কে এ জট সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। যদিও আগে থেকেই দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। 

রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়ক

রবিবার সকালে গাবতলী ও আমিন বাজার ব্রিজ এলাকা ঘুরে দেখা গেছে, রাজধানী থেকে বের হওয়ার রাস্তায় তীব্র যানজট। সাভারের হেমায়েতপুর থেকে শুরু হয়ে এই জ্যাম রাজধানীর টেকনিক্যাল মোড় পর্যন্ত গিয়ে ঠেকে। যানজটে কারণে আটকে পড়া গাড়ির বেশিরভাগই প্রাইভেটকার ও মাইক্রোবাস।

মিরপুর ট্রাফিক বিভাগের গাবতলী জোনের সিনিয়র এসি ইত্তেখাইরুল বাংলা ট্রিবিউনকে বলেন, সকাল থেকে গাবতলী এলাকায় যানজট রয়েছে। এই যানজটের কারণ সম্পর্কে আমরা জানতে পেরেছি‑ ঢাকা জেলার আওতাধীন বিভিন্ন গাড়ি হেমায়েতপুরের আশপাশ থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। একদিকে ওই গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া, অন্যদিকে অনেকেই উল্টো পথে আসার চেষ্টা করছেন আর ঢাকা থেকে বের হওয়া গাড়িগুলোরও চাপ রয়েছে‑ এসব মিলিয়ে যানজটের সৃষ্টি হয়েছে। রাস্তা ফাঁকা করতে আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। তারা কাজ করছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

/আরটি/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম