মগবাজারে বিস্ফোরণ

ধ্বংসস্তূপ সরাতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২১, ১৫:৩২আপডেট : ২৯ জুন ২০২১, ১৫:৩২

রাজধানীর মগবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরের পর থেকে  ফায়ার সার্ভিস কর্মীরা অপসারণের কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের সদস্যদের তাদের যন্ত্রপাতি দিয়ে পড়ে যাওয়া দেওয়ালের অংশবিশেষ সরাতে দেখা গেছে।

অপসারণ কাজে ব্যবহার করা যন্ত্রপাতির মধ্যে রয়েছে‑ চিপিং হেমার, রোটারি হেমার ড্রিল, রেসিপ্রোকেটিং স, সোরিং, বিগ হেমার, রোটারি রেসিং, জেনারেটর, হাইড্রোলিক কাটার, হাইড্রোলিক স্পেডার, রেনজেক ইত্যাদি।

সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক অপারেশন্স দেবাশীষ বর্ধন বাংলা ট্রিবিউনকে বলেন, সতর্কতার সাথে আমরা উদ্ধার অভিযান পরিচালনা করছি। অপসারণ করছি। এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে আমরা জানতে পারি‑ একজন নিখোঁজ রয়েছে। ধ্বংসস্তূপের নিচে পড়ে আছেন কিনা এ বিষয়টি আমরা নিশ্চিত হতে পারেনি। ধ্বংসস্তূপ থেকে জিনিসপত্র অপসারণ করে, সরিয়ে ফেলার পরে জানা সম্ভব হবে কোন মরদেহ রয়েছে কিনা।

উল্লেখ্য, গত রবিবার বিস্ফোরণে মগবাজারের ৭৯ নম্বর ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে আর আহত হন অর্ধ শতাধিক।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের