মগবাজারে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ১২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২১, ১৭:১৮আপডেট : ০৬ জুলাই ২০২১, ১৭:২৪

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় সুভাষ চন্দ্র সাহা (৬২) নামে আরও  একজন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

সোমবার (৫ জুলাই) দিবাগত রাতে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সিটিটিসি’র পরিদর্শক মো. মোদাচ্ছের কায়সার বিষয়টি সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সুভাষ মগবাজারের ঘটনার শিকার হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি ছিলেন। গত রাতে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে রাতেই তার মৃত্যু হয়।’

তিনি বলেন, ‘মৃতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে তার ছেলের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।’

তিনি জানান, সুভাষ সাহার বাড়ি কুমিল্লা জেলার চান্দিনায়। বর্তমানে তিনি ইসলামপুরে থাকতেন। ঘটনার সময় তিনি যাত্রীবাহী বাসে বসা ছিলেন। বিস্ফোরণের সময় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

প্রসঙ্গত, গত  ২৭ জুন সন্ধ্যায় রাজধানীর মগবাজারে একটি তিন তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।  এঘটনায় এর আগে ১১ জন নিহত এবং  দুই শতাধিক আহত হন।  ঘটনাস্থলে অসংখ্য যানবাহন ও ভবন এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়।

/এআইবি/এপিএইচ/
সম্পর্কিত
মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবকের মৃত্যু, ডিএমপি বলছে ‘পরিকল্পিত সন্ত্রাস’ 
অগ্নিঝুঁকি নিয়ে এখনও ভবনের আন্ডারগ্রাউন্ডে মার্কেট
সায়েন্সল্যাবের ঘটনা মগবাজারের বিস্ফোরণের মতো: সিটিটিসি
সর্বশেষ খবর
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সমুদ্রের নীল জল আর পাহাড়ের সবুজে মুগ্ধ করবে থাইল্যান্ড
সমুদ্রের নীল জল আর পাহাড়ের সবুজে মুগ্ধ করবে থাইল্যান্ড
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
বয়সবাদকে হারিয়ে কীভাবে দীর্ঘায়ু হবেন
বয়সবাদকে হারিয়ে কীভাবে দীর্ঘায়ু হবেন
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা