নতুন কাপড়ের বান্ডিলে করে চলছিল ইয়াবা পাচার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২১, ১৪:৫৯আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৫:৩২

রাজধানীর বিমানবন্দর এলাকায় নতুন কাপড়ের বান্ডিলে করে অভিনব কায়দায় ‘ইয়াবা পাচারকালে’ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। সংস্থাটি বলছে, সেই যুবক একজন মাদক ব্যবসায়ী। তাকে গ্রেফতারের সময় তার কাছ থেকে ১৯ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার বিমানবন্দর থানাধীন গোলচত্বর ফুটওভার ব্রিজ এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. বাবু শেখ (৩৮)। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৯৪০ টাকা জব্দ করার কথা জানিয়েছে র‌্যাব।

শনিবার দুপুরে র‌্যাব ১০ এর সহকারী পরিচালক সোয়েব জানান, গ্রেফতারকৃত বাবু শেখ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দর থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। আসন্ন ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিতে এ ধরনের কৌশল অবলম্বন করেন তিনি।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা সোয়েব।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের