জবি ছাত্রীকে যৌন নিপীড়ন: তিন সপ্তাহেও ধরা পড়েনি কেউ

জবি প্রতিনিধি
১৯ জুলাই ২০২১, ১০:৪৪আপডেট : ১৯ জুলাই ২০২১, ১০:৪৯

মামলার তিন সপ্তাহের বেশি সময় পার হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় ধরা পড়েনি কেউ।

ঢাকার সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মামুনুর রহমান বলেন, 'তদন্ত চলছে। আমরা বেশ কয়েকজন সন্দেহভাজনকে দেখিয়েছি, কিন্তু তিনি ( ভুক্তভোগী)  কাউকে শনাক্ত করেননি। আশা করছি দ্রুত অপরাধীকে ধরতে পারবো।'

ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে বলেন, 'থানা থেকে এখনও তেমন কোনও আপডেট আমাকে জানানো হয়নি ।'

বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী সেলের দায়িত্বে থাকা অধ্যাপক হেলেনা ফেরদৌসী বলেন, 'পুলিশ কেন এখনও কোনও অপরাধীকে ধরতে পারেনি বুঝতে পারছি না। তবে পুলিশকে এ ধরনের ঘটনায় আরও বেশি সক্রিয় হওয়া উচিত।'

শাখা ছাত্রফ্রন্টের সহসভাপতি সুমাইয়া সোমা বলেন, 'নিজ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় যৌন নিপীড়নের শিকার হওয়া, আবার মামলার ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও অপরাধীকে গ্রেফতার করা হয়নি। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাই।' 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, 'পুলিশ চেষ্টা করছে। তারা বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ওই সময়ে। কিন্তু ভুক্তভোগী তাদের কাউকে অপরাধী হিসেবে শনাক্ত করেনি। তবে পুলিশ তৎপর আছে। আমরা নিয়মিত থানার সাথে যোগাযোগ রাখছি। '

উল্লেখ্য, গত ২৭ জুন পুরান ঢাকার কলতাবাজার এলাকায় রাত সাড়ে ৯টার দিকে জবির ভুক্তভোগী ওই ছাত্রী প্রয়োজনীয় বাজার নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় কবি নজরুল কলেজের পাশে উইনস্টন গলিতে প্রবেশ করলে নির্জন রাস্তায় একা পেয়ে যৌন নিপীড়নের ঘটনা ঘটায় এক যুবক। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী প্রথমে সূত্রাপুর থানায় সাধারণ ডায়েরি ও পরে মামলা করেন।

/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের