অযৌক্তিক কারণে বের হলে করা হচ্ছে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২১, ১৩:২৯আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৩:৩০

কঠোর লকডাউন উপেক্ষা করে যারা রাস্তায় বের হয়েছেন‑ যৌক্তিক কারণ দেখাতে না পারলে তাদের করা হচ্ছে জরিমানা। রাস্তায় প্রতিটি সড়কে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি। চেকপোস্ট বসিয়ে যানবাহনের গন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। এছাড়া অভিযান পরিচালনা করছেন বিআরটিএ-র ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও।

শুক্রবার (২৩ জুলাই) রাজধানীর গাবতলী, টেকনিক্যাল, শ্যামলী, মিরপুর ১, মিরপুর ১০-সহ বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, চেকপোস্টে প্রতিটি যানবাহনের গন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। জরুরি প্রয়োজনীয়তার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কিংবা ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে পারলেই ছাড় পাচ্ছেন তারা। অন্যথায় মামলা কিংবা জরিমানা করা হচ্ছে।

বাইরে আসা এক মোটরসাইকেল আরোহীকে পুলিশের জিজ্ঞাসাবাদ

গাবতলীতে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ মোর্শেদ মিশু বাংলা ট্রিবিউনকে বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে যারা বের হচ্ছেন তারা যৌক্তিক কারণ না দেখাতে পারলে আমরা মামলা দিচ্ছি এবং জরিমানা করা হচ্ছে।

দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট আসাদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ঈদের পর কঠোর লকডাউনের প্রথম দিনে রাজধানী থেকে বের হয়ে যাওয়ার প্রবণতা লোকজনের মধ্যে কম দেখা যাচ্ছে। যেসব যানবাহনে মানুষ রাজধানী থেকে বের হচ্ছেন সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের গন্তব্য সম্পর্কে। কেউ কেউ যুক্তি দেখালেও আমাদের জিজ্ঞাসাবাদে অনেকে অযৌক্তিক বিষয় সামনে আনছেন।অযৌক্তিক বিষয়গুলো প্রতীয়মান হলে আমরা সেসব গাড়ির বিরুদ্ধে মামলা দিচ্ছি।

/আরটি/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম