নগরবাসীর কাছে ১০ মিনিট সময় চান আতিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২১, ২২:১১আপডেট : ২৮ জুলাই ২০২১, ২২:১১

এডিস মশা বাহিত ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণে নগরবাসীর কাছে সপ্তাহের প্রতি শনিবার ১০ মিনিট করে সময় চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন- ডিএনসিসি’র মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেন, ‘প্রতি শনিবার সকাল ১০টা থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত নগরবাসী যদি একযোগে নিজ নিজ বাসা পরিষ্কার করেন, তাহলে আমার বিশ্বাস— ডেঙ্গু থেকে আমরা নিস্তার পেতে পারি।’

বুধবার (২৮ জুলাই) রাতে মেয়র আতিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে একথা বলেন।

তিনি বলেন, ‘সারা ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। আমি চাই, নগরবাসী নিজেরা সচেতন হোক। সবাই যদি তার নিজ বাড়ি এবং তার বাসার আঙ্গিনা পরিষ্কার করেন, তাহলে আমরা নিস্তার পাবো।’

আতিকুল ইসলাম বলেন,  ‘ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত এবং চিরুনি অভিযান পরিচালনা করছি। আমাদের কর্মীরাও কাজ করছেন। আমি মনে করি, নিজ বাসার আঙ্গিনা যদি পরিষ্কার না থাকে, তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা কঠিন হবে।’

ডিএনসিসির মেয়র বলেন,  ‘আমি মানুষকে সচেতন করতে চাই। নগরবাসীর সবাই যদি এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন তাহলে আমরা সফল হবো।’ আগামী শনিবার থেকে প্রতি শনিবার এই কর্মসূচি চলবে বলেও জানান ডিএনসিসি মেয়র।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী