চুক্তিতে কিলিং মিশনে কাজ করতো তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২১, ১৪:৫১আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৪:৫১

চুক্তিতে চাঁদাবাজি কিংবা কিলিং মিশনে জড়িত থাকার অপরাধে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর ডিএমপি গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। ক্যান্টনমেন্ট থানার আরব আলী হত্যাচেষ্টার ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতারের পর এসব তথ্য পায় গোয়েন্দা পুলিশ। 

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, ক্যান্টনমেন্ট থানার এক মামলায় মো. আরব আলী যিনি পেশায় একজন ঠিকাদার, তার মামলায় জানা যায় তার কাছে থেকে চাঁদা দাবি করে হুমকি দেওয়া হয় এবং চাঁদা না দেওয়ায় গত ৩০ মার্চ দুপুরে ক্যান্টনমেন্ট থানাধীন ৩৩/এ বাসার সামনে হত্যার উদ্দেশ্যে গুলি করে। আরব আলী গুলিবিদ্ধ হয়। ক্যান্টনমেন্ট থানাধীন ওই ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত মো. শাহজাহান ওরফে সাবুকে চাঁদপুরের হাইমচরে এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

পরবর্তীতে তার দেয়া তথ্যমতে পল্লবী থানার কালশী এলাকার বাউনিয়াবাঁধ’র একটি বাসা থেকে একটি রিভলভার এবং ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ছাড়া কালশী এলাকা থেকে মোহাম্মদ দুলাল প্যাদা ও জিএমপি দুলাল ও মোহাম্মদ সাইফুল ওরফে সুজনকে গ্রেফতার করা হয়। 

ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে।

হাফিজ আক্তার আরও বলেন, গ্রেফতারকৃতরা পালিয়ে থাকা সন্ত্রাসী ইব্রাহিম ও যুবরাজের পৃষ্ঠপোষকতায় এ ধরনের অপতৎপরতা সঙ্গে জড়িত রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ চক্রে আরও ৮ থেকে ১০ জনের তালিকা আমরা পেয়েছি। তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, তারা কন্ট্রাকে বিভিন্ন সময় কিলিং মিশনে অংশ নিতো। এ ছাড়া পারস্পরিক যোগসাজশে মাদক ব্যবসা বিশেষ করে ভাষানটেক কালশী ক্যান্টনমেন্ট মাটিকাটা এলাকায় চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের জন্য অস্ত্র রাখত।

হাফিজ আক্তার এই ধরনের অপরাধীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, ঢাকা শহরে অবৈধ জমি দখল কিংবা চাঁদাবাজের বিষয়ে ডিবির নজরদারি আগের চেয়ে অনেক বেড়েছে। কেউ এ ধরনের অপরাধ করে ছাড় পাবে না। চাঁদাবাজি কিংবা জমি দখলের ঘটনা ঘটলে থানাকে জানানোর আহ্বান জানান তিনি। অপরাধ করে কেউ পালিয়ে গিয়েও রক্ষা পাবে না।

/আরটি/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের