চার দিন পর শিশুকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২১, ১৫:১২আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৫:১২

সাভার থেকে অপহরণের চার দিন পর স্বপ্না নামে ১১ বছরের এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব-৪। বুধবার (২৮ জুলাই) বিকালে সাভার এলাকা অপহরণের শিকার শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী মো. মোছাদ্দেক আলমকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৯ জুলাই) দুপুরে র‌্যাব-৪ এর সিইও এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক বলেন, গত ২৬ জুলাই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা জানতে পারি, ২৪ জুলাই সাভার এলাকা থেকে ১১ বছরের শিশু স্বপ্নাকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হচ্ছে। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। তারই ধারাবাহিকতায় ২৮ জুলাই দিনভর অভিযান পরিচালনা করে সাভার মডেল থানাধীন এলাকা থেকে অপহৃত ১১ বছরের শিশুর স্বপ্না খাতুনকে উদ্ধার করা হয়। এ ছাড়া অপহরণের সঙ্গে জড়িত মোসাদ্দেক আলমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে ২৪ জুলাই সাভার মডেল থানাধীন পলো মার্কেটের সামনে হতে অপহরণ করে। পরবর্তীতে সে ভুক্তভোগীকে ট্রাক করে দিনাজপুর জেলার বিরামপুর থানার ভিন্ন ভিন্ন স্থানে নিয়ে আটকে রাখে এবং ভিকটিমের পিতা-মাতার নিকট মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে সে পুনরায় ট্রাকযোগে সাভার এলাকায় চলে আসে এবং তখনই র‍্যাব-৪ কর্তৃক ভুক্তভোগীকে উদ্ধার করাসহ আসামিকে গ্রেফতার করা হয় জানান র‌্যাবের এই কর্মকর্তা।

/আরটি/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের