নিজের বাসা পরিষ্কার করতে লজ্জার কিছু নেই: মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২১, ১১:৩৯আপডেট : ৩১ জুলাই ২০২১, ১১:৪৮

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এডিস মশা নিধনে নগরবাসীকে সচেতন করতে নিজের বাসা পরিষ্কার করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। এসময় তিনি নগরবাসীকে নিজনিজ বাসা পরিষ্কার করার আহ্বান জানিয়ে বলেন, ‘নিজের বাসাবাড়ি পরিষ্কার রাখতে কাজ করায় লজ্জার কিছু নেই’। 

‘১০টায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসা-বাড়ি করি পরিষ্কার’-এমন স্লোগানে নতুন এই কার্যক্রম শুরু করেছেন মেয়র আতিক। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩১ জুলাই) সকাল ১০টায় ফেসবুক লাইভে এসে রাজধানীর উত্তরায় মেয়র তার নিজ বাসভবন পরিষ্কার করেন। এই কার্যক্রমের শুরু করে ফেসবুক লাইভে মেয়র তার বাড়ির আনাচে কানাচে ঘুরে ‘কী কী, কেমনভাবে’ পরিচ্ছন্ন রাখা যায়- তা দেখান।

এসময় মেয়র বলেন, আসুন আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলি। আমি সব নগরবাসীকে অনুরোধ করবো প্রতিদিন সকাল বেলায় এসে যদি এভাবে ১০ মিনিট কাজ করি, তাহলে আমরা ডেঙ্গু থেকে বাঁচতে পারবো। তা না হলে আমাদের কারও রক্ষা হবে না।

নিজের বাসা পরিষ্কার করতে লজ্জার কিছু নেই: মেয়র আতিক

তিনি আরও বলেন, সিটি করপোরেশনের লোকজন কিন্তু মানুষের বাসা বাড়ির ভেতরে যেতে পারেন না। আপনার বাসার ছাদে কী রয়েছে, সেটাও দেখতে পান না। সেখানে কিন্তু ডেঙ্গু মশা জন্মায়। সেটা আপনারাই পরিষ্কার করতে পারেন।

আতিকুল ইসলাম বলেন, আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে সচেতনতা আনা কিন্তু অনেক কঠিন হবে। 

বাড়ির পরিষ্কারের এই কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘আমি নগরবাসীকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা এগিয়ে আসি। আমাদের নিজের বাসা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। এতে লজ্জার কিছু নেই। তিনদিনে একদিন, জমা পানি ফেলে দিন।

নিজের বাসা পরিষ্কার করতে লজ্জার কিছু নেই: মেয়র আতিক

আতিক বলেন, আমাদের ৪৬টি স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে, সেখানে গিয়ে আপনারা বিনামূল্যে ডেঙ্গু টেস্ট করতে পারবেন। আমি সকল সামাজিক সংগঠন, ক্লাব ও সোসাইটিকে অনুরোধ করবো আসুন সবাই এগিয়ে আসি।

/এসএস/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের