করোনায় গণপরিবহন শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২১, ২০:০৫আপডেট : ০২ আগস্ট ২০২১, ২০:০৫

করোনায় গণপরিবহন শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ জন্য তিনি তাদের পাশে থাকার ঘোষণাও দিয়েছেন।

সোমবার (২ অগাস্ট) সকালে সায়েদাবাদ বাস টার্মিনালে কর্মহীন সড়ক পরিবহন শ্রমিকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ অনুষ্ঠানে মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ কথা বলেন।

মেয়র বলেন, ‘করোনা মহামারিতে গণপরিবহন, বিশেষ করে গণপরিবহনের শ্রমিক ভাইয়েরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তারা কারও কাছে হাতও পাততে পারছেন না। নীরবে-নিভৃতে নিষ্পেষিত হচ্ছেন। তাই, দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় সায়েদাবাদ বাস টার্মিনাল এবং ফুলবাড়িয়া ও গুলিস্তান টার্মিনালে যত শ্রমিক আছেন, তাদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দ হতে আমরা ১০০ টন খাদ্য-শস্য এবার বরাদ্দ নিশ্চিত করেছি। দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় যত বরাদ্দ পাওয়া যাবে, আমরা এখন থেকে চেষ্টা করবো, যেন তার একটি অংশ আমাদের শ্রমিক ভাইয়েরা পান।’

আমরা এখনও করোনা মহামারির মাঝে বিরাজমান উল্লেখ করে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘করোনা মহামারির মাঝেও মানুষ যাতে জীবন ও জীবিকার মাঝে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি, অর্থনীতির চাকা চাকা সচল থাকে, মানুষ যেন ভালো থাকে, দুর্ভোগে না থাকে, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।’

এ সময় সায়েদাবাদ বাস টার্মিনালের আধুনিকায়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে  মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘সেখানে আমাদের শ্রমিক ভাইয়েরা কীভাবে থাকবেন, কীভাবে তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা যায়, সে বিষয়গুলো নতুন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইনশাল্লাহ, আমরা একটি আধুনিক টার্মিনাল ঢাকাবাসীকে উপহার দেবো।’  

অনুষ্ঠানে ৫০ টন চাল বিতরণ করা হয়। প্রতিজন পরিবহন শ্রমিককে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। বাকি ৫০ টন চাল ফুলবাড়িয়া ও গুলিস্তানের পরিবহন শ্রমিকদের বিতরণ করা হবে।

ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সেলিম সরোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী মনিরুল ইসলাম মনু বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু, ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ মিন্টু, ১৫ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর নাজমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম