বাড্ডায় খেলার মাঠ থেকে দোকানপাট উচ্ছেদ করলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২১, ১৫:৪৫আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৫:৪৫
রাজধানী‌র বাড্ডা এলাকায় খেলার মাঠ দখল করে দোকানপাট বসানোর পর সেটা উচ্ছেদ করেছে পুলিশ। মঙ্গলবার (৩ আগস্ট) পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
পুলিশ জানায়, রাজধানীর মেরুল বাড্ডা এলাকা থেকে একজন স্থানীয় বাসিন্দা পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে জানান, তাদের এলাকায় মসজিদের পাশে খেলার মাঠ দখল করে দোকানপাট বসেছে। মানা হ‌চ্ছে না স্বাস্থ্য‌বি‌ধিও। মসজিদ কমিটির ইচ্ছায় এখানে দোকানপাট ও মেলা বসছে।
 
বার্তা পেয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদকে নির্দেশনা দেয় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং। নির্দেশনা পেয়ে বাড্ডার ওসি তার একটি টিমকে ঘটনাস্থলে পাঠিয়ে তাৎক্ষণিকভাবে ডিআইটি প্রজেক্টের মাঠ থেকে সকল দোকানপাট উচ্ছেদ করেন।
/জেইউ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি