ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২১, ১৪:৫৬আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৫:০৬

ঢাকামুখী মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে রাজধানীর প্রবেশমুখ গাবতলীতে। পায়ে হেঁটে মানুষজন যেমন প্রবেশ করছে, তেমনি বিভিন্ন যানবাহনেও প্রবেশ করছে মানুষ। কর্মস্থলে যোগ দেওয়া, টিকা নেওয়া, চিকিৎসার জন্য বেশি মানুষ প্রবেশ করছেন।

গার্মেন্টস খুলে দেওয়ায় জীবিকার টানে কর্মস্থলে ফিরতে বেশির ভাগ মানুষ ঢাকায় আসছেন এখনও। যানবাহনগুলো চেকপোস্টে তল্লাশি করা হলেও পায়ে হেঁটে মানুষ প্রবেশ করছেন বিনা বাধায়।

নারায়ণগঞ্জ এলাকায় একটি পোশাক কারখানার গাড়ি চালান আজিজুল। পাবনা থেকে ট্রাকে চড়ে ঢাকায় এসেছেন তিনি। আজিজুল বলেন, ‘৫ তারিখ থেকে গার্মেন্টস খোলা। আমি যে অফিসারের গাড়ি চালাই, ঢাকায় না আসলে তো তিনি অফিসে যেতে পারবেন না।’

যশোর থেকে মাইক্রো বাসে শেয়ারে এসেছেন নাজিবুল বাশার। তিনি বলেন, ‘শুনলাম লকডাউন ওঠে যাচ্ছে। তাই অফিসে খোলার আগেই ঢাকায় চলে আসলাম।’

বিদ্যমান পরিস্থিতিতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন আরও ১০ দিন বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতর।

এদিকে চেকপোস্টে যানবাহনের চাপ বেড়েছে। এমনকি তল্লাশিতে এসেছে শিথিলতা। মোটরবাইক, প্রাইভেট কার, মাইক্রো বাসে অনেকেই চেকপোস্টের সামনে দিয়েই প্রবেশ করছেন।

ফেরিঘাট থেকে পিকআপে করে আমিনবাজার পর্যন্ত এসেছেন মজনু মিয়া। তারপর হেঁটে গাবতলী ব্রিজ পার হয়ে প্রবেশ করলেন ঢাকায়। মজনু বলেন, ‘লকডাউন দিয়ে আবার কারখানা খুলে দেয়, এটা আবার কীসের লকডাউন? এসব শুধু মানুষের ভোগান্তি বাড়াচ্ছে।’

মানুষজন যেমন ঢাকায় প্রবেশ করছেন, একইরকম ভাবে ঢাকাও ছাড়ছেন অনেকে। মূলত যারা ঢাকার বাইরে চাকরি করেন তারা বেশি ঢাকা ছাড়ছেন।

গাবতলী চেকপোস্টে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট বিএম সাদাত হোসেন বলেন, ‘টিকা নেওয়া, ব্যাংকে যাওয়া, গাড়ি চালক, গার্মেন্টসে কাজ করেন- এমন মানুষজন বেশি আসছেন। আমরা যাচাই-বাছাই করছি। কেউ যৌক্তিকতা দেখাতে না পারলে মামলা দেওয়া হচ্ছে।

/সিএ/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম