দিনের বেলায় মশারি টানানোর পরামর্শ ডা. জাফরুল্লাহ’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২১, ১৮:৪৬আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১৮:৪৮

ডেঙ্গু মশা থেকে রক্ষা পেতে দেশের নিম্ন আয়ের মানুষদের দিনের বেলায় মশারি টানানোর পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাজধানীর মীর হাজীরবাগে আবু হাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে ‘স্বল্প আয়ের মানুষ, রিকশা ও ভ্যান চালকদের মাঝে ডেঙ্গু মশার আক্রান্ত থেকে পরিত্রাণের জন্য গণস্বাস্থ্যের সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে মশারি এবং ওষুধ বিতরণ করেন জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, ‘ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেছে। ডেঙ্গুর মশার কামড়ে মানুষ মারা যাচ্ছে। এর থেকে বাঁচার উপায় হচ্ছে— আপনারা দিনের বেলায়ও মশারি টানাবেন। নিজেদের বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন।’

ধূমপানে নিরুৎসাহিত করে জাফরুল্লাহ বলেন, ‘করোনা থেকে বাঁচার জন্য সবাই মাস্ক পরবেন। মাস্ক আপনাকে বাঁচাবে, অন্যকে বাঁচাবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আপনার ভ্যান-রিকশার মালিক হোন। রিকশা যে চালাবেন, ভ্যান যে চালাবেন তিনিই ভ্যান-রিকশার মালিক হবেন। অন্য কেউ এর মালিক হতে পারবে না।’

অনুষ্ঠানে স্থানীয় সংগঠক মোজাম্মেল হক মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন— ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাধারণ সম্পাদক নঈম জাহাঙ্গীর প্রমুখ।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা
মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র অবশিষ্ট নেই: মির্জা ফখরুল
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম