রাজধানীতে বাসের ধাক্কায় ক্রিকেটারের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২১, ০২:৫০আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০২:৫৬

রাজধানীর ফার্মগেটে বাসের ধাক্কায় শহিদুল ইসলাম নিরব (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি কলাবাগান ক্রীড়া চক্রের প্রথম বিভাগের ক্রিকেট খেলোয়াড় ছিলেন। শুক্রবার (২৭ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে ফার্মগেট ওভারব্রিজের পাশে মোটরসাইকেলে থাকা নিরব ও তার বন্ধু আফজালকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এ সময় তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন শুক্রবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানার একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। গুরুতর আহত অবস্থায় শহিদুল ইসলাম নিরব ও তার বন্ধু আফজাল হোসেনকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন। এছাড়া তাঁর বন্ধু আফজালের পা ভেঙে যাওয়ায় তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

তিনি বলেন, ধাক্কা দেওয়া এয়ারপোর্ট পরিবহন লিমিটেড নামের বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। আমরা তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। পরিবহন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। 

শহিদুল ইসলাম নিরবের ছোট ভাই সাগর জানান, এ ঘটনায় তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে‌‌।  ময়নাতদন্তের পর শনিবার আমরা লাশ পাবো বলে জানিয়েছে পুলিশ।

/আরটি/এমএস/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান