যাত্রাবাড়ীতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২১, ১৩:৩৯আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৩:৩৯

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময়ে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় শেফালী বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৭ আগস্ট) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শেফালী বেগম গাড়ির ধাক্কায় আহত হওয়ার পর যাত্রাবাড়ী থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত শেফালী মা ও শিশু হাসপাতালে পাশেই একটি পেট্রল পাম্পে রান্নার কাজ করতেন। তার গ্রামের বাড়ি দিনাজপুরে। বর্তমানে কর্মস্থলে পাশের এলাকাতেই ভাড়া বাসায় থাকতেন।

/এআইবি/আরটি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম