মোবাইল কোর্ট পরিচালনায় ৬ ম্যাজিস্ট্রেট পেলো ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২১, ১৯:৫৬আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৯:৫৬

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মোবাইল কোর্ট পরিচালনায় এক মাসের জন্য ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পেলো। মঙ্গলবার (৩১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৬ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৬ জন কর্মকর্তাকে ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর-১৮৯৮’ এর ১০(৫) ধারা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’ এর ৫ ধারা মোতাবেক মোবাইল কোর্টের তফশিলভুক্ত আইনগুলোতে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়াসহ তাদের যোগদানের তারিখ থেকে পরবর্তী এক মাসের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনে সংযুক্তি দেওয়া হলো।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া কর্মকর্তাদের মধ্য রয়েছেন— শিল্প মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব দীপঙ্কর রায়, ঢাকার সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদফতরের সহকারী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. আশরাফুল ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আরিফুজ্জামান।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম