ডেঙ্গু নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫১

ডেঙ্গু নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা দক্ষিণ সিটির সূত্রাপুরবাসী। তাদের দাবি, দেশে ডেঙ্গু পরিস্থিতি বিপজ্জনক হয়ে পড়েছে। এটি মহামারি আকার ধারণ করলে নগরের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তারা।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পুরান ঢাকার ৯১, নবাবপুর রোড এলাকায় সূত্রাপুরবাসীর পক্ষে ব্যবসায়ী, কর্মচারী ও এলাকাবাসী এ জনসমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।

সমাবেশে বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ ইলেক্ট্রিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য শাহাদাত হোসেন মিকো বলেন, ‘করোনা মহামারির বিপর্যয় কাটিয়ে না উঠতেই মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে আবির্ভূত হয়েছে ডেঙ্গু। দেশে এখন প্রতিদিন ডেঙ্গু সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়ে চলেছে। দেশে ডেঙ্গু ও ডেঙ্গুর উপসর্গ আছে এমন রোগী ১০ হাজার ছাড়িছে।’ কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং যথাযথ পদক্ষেপ না নেওয়ার কারণে ডেঙ্গু পরিস্থিতি মহামারির দিকে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্শন করে তিনি বলেন, ‘ঢাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। কিন্তু নগর প্রশাসনের এ নিয়ে মাথাব্যথা নেই। আমরা এর প্রতিকার চাই।’

শিশু সাহিত্যিক ও চিত্রাঙ্কন শিল্পী সাইফুল্লাহ নবীন বলেন, ‘মশার উপদ্রব এবং ময়লা-আবর্জনা এলাকাজুড়ে পড়ে আছে। এসব পরিষ্কারের কোনও উদ্যোগও নেই। তাই ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের।’

সমাবেশে সূত্রাপুরবাসীর পক্ষে আরও বক্তব্য রাখেন স্থানীয় যুবলীগ নেতা বুলবুল হোসেন, মোহাম্মদ রিয়াজ প্রমুখ।

/এসএস/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের