খদ্দর মার্কেটের অব্যবস্থাপনা রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৫

রাজধানীর পল্টনের জিরো পয়েন্টে অবস্থিত খদ্দর বাজার হকার্স সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে অভিযোগ তুলে এর অনিয়ম-দুর্নীতি রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন কমিটির পরিচালক মো. গুলজার হোসেন খাঁন।

শনিবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, খদ্দর বাজার হকার্স সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটি মৃত সদস্যদের নিয়ে ভোটার তালিকা বানানোসহ খসড়া ভোটার তালিকা না করেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। নিয়মতান্ত্রিকভাবে সাধারণ সভা না করেই গোপনে বিশেষ সাধারণ সভা ও নির্বাচনের তারিখ ঘোষণা করে সদস্যদের অবহিত না করে গোপনে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে।

তিনি আরও অভিযোগ করেন, বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডের দুটি কার পার্কিং যথাযথ ব্যবহার না করে বিভিন্ন মালামালের গোডাউন হিসেবে দীর্ঘদিন যাবত ব্যবহার করে আসছে। ২৩ তলা ভিত্তিসম্পন্ন ভবনের ৯ম তলা বা ২টি আন্ডারগ্রাউন্ড কার পার্কিং বাদে সপ্তম তলা হতে ২৩ তলা/১৮ তলা পর্যন্ত নির্মাণের জন্য ডেভেলপার কোম্পানির সঙ্গে উন্নয়ন ও বিক্রয় চুক্তিনামা সম্পাদন করেছে। আর ডেভেলপার কোম্পানি ভবনের জায়গা বন্দক রেখে কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করে দীর্ঘদিন যাবত নিরুদ্দেশ রয়েছে। অথচ ব্যবস্থাপনা কমিটি ডেভেলপার কমিটির বিরুদ্ধে কোনও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে শুধুমাত্র গুটিকয়েক সদস্য নিজেদের ব্যক্তিগত স্বার্থে অধিকাংশ সদস্যদের স্বার্থ বিসর্জন দিয়ে যোগসাজশের মাধ্যমে মার্কেটটিকে ধ্বংসের পায়তারা করছে।

তিনি বলেন, এমন সব অনিয়মেই চলছে খদ্দর মার্কেটটি। এসব অনিয়ম রোধে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাড মো. জমির হোসেন গাজী। 

/জেডএ/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের