মৃত সাংবাদিকের পরিবারকে ৫ লাখ টাকা দেওয়ার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৩

মৃত সাংবাদিকের পরিবারকে ন্যূনতম ৫ লাখ টাকা দেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ। রবিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জানানো হয়, দেশে বর্তমানে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংখ্যা  বাড়লেও সে তুলনায় প্রতিষ্ঠানগুলোতে কর্মরত সাংবাদিকদের সংখ্যা ২০ গুণ কমেছে। যারা কর্মরত তারাও কর্মহীন হওয়ার আতঙ্কে আছেন। এছাড়াও একজন সাংবাদিক দীর্ঘদিন চাকরি করার পর তাকে প্রতিষ্ঠিত গণমাধ্যমের মালিক খালি হাতে বের করে দেন বলেও অভিযোগ করা হয় পরিষদ থেকে।

তারা বলেন, সাংবাদিকতা পেশায় অবসর বলতে কোনও শব্দ নেই। কিন্তু বৃদ্ধ বয়সে বা পঙ্গুত্ববরণ করলে তিনি কর্মে অক্ষম হয়ে পড়েন। সরকারি-বেসরকারি সব পেশায়ই অবসর বা পেনশন ভাতা থাকলেও সাংবাদিকদের জন্য তা নেই।  দেশে বিভিন্ন ভাতা প্রথা চালু থাকলেও সাংবাদিকরা কোনও ভাতা পাচ্ছেন না। ফলে সাংবাদিকরা বৃদ্ধ বয়সে অর্থ কষ্টে ভোগেন।

পরিষদ থেকে দাবি করা হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কমপক্ষে প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতার ব্যবস্থা এবং মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবারকে ন্যূনতম ৫ লাখ টাকা প্রদান করলে সাংবাদিকদের কিছুটা অর্থ কষ্ট লাঘব হবে।

এছাড়াও বিজ্ঞাপনের অর্থের (১৫% ভ্যাট + ৪% আয়কর) ১৯% বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে জমা করার দাবি জানান তারা।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের