রাজধানীতে বাসের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৮

রাজধানীর শাহবাগ এলাকার গণপূর্ত অধিদফতরের সামনে বাসের ধাক্কায় আব্দুল আউয়াল (৫৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।

রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই রিকশাচালককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে চারটার দিকে মারা যান।

নিহতের ভাতিজা বাবু মিয়া জানান, আমরা খবর পেয়ে ঢাকা মেডিক্যালে এসে লাশ শনাক্ত করি ।

নিহত আব্দুল আউয়াল কামরাঙ্গীরচরের আচারওয়ালা ঘাট কাদের মিয়ার রিকশার গ্যারেজে থাকতেন। কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের চরকামালপুর গ্রামের তারা মিয়ার সন্তান তিনি। ১ ছেলে ও এক মেয়ের জনক আউয়াল।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এই ঘটনায় বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

/এআইবি/এআরআর/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম