‘নগর দরিদ্রদের কর্মসংস্থানে কাজ করছে ডিএনসিসি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:২৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:২৮

নগর দরিদ্রদের কর্মসংস্থানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।

তিনি বলেছেন, দক্ষতা এবং ন্যূনতম বিনিয়োগের সুবিধা না থাকায় দরিদ্র জনগোষ্ঠীকে কম মজুরিতে শ্রম বিক্রি করতে হয়, যা দারিদ্র্য বিমোচনের অন্তরায়। এ পরিস্থিতিতে সমাজে শিক্ষা গ্রহণে অপারগতা, বাল্যবিবাহ, পারিবারিক নির্যাতন, অপুষ্টিসহ বিভিন্ন সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। দক্ষ জনবল এবং সহায়ক কর্মপরিবেশ এই পরিস্থিতির অবসান ঘটাতে সাহায্য করতে পারে। নগর দরিদ্রদের দক্ষ জনবল হিসেবে গড়ে তোলার জন্য সরকারের স্থানীয় সরকার বিভাগ, ফরেন কমনওয়েলথ ডেভেলপমেন্ট অফিস, ইউএনডিপি’র সহযোগিতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের  বাস্তবায়নাধীন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প কাজ করছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ভাসানটেক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত শিক্ষানবীশ প্রশিক্ষণার্থীদের মাঝে উপকরণ ও সনদপত্র বিতরণ এবং অবকাঠামো উন্নয়ন কাজের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ‘আমাদের দেশ প্রতিনিয়ত উন্নতির দিকে ধাবিত হচ্ছে। উন্নয়নের পথে নানা আয়োজনে আমরা সমৃদ্ধ। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প নগর দারিদ্র্য হ্রাসে একটি মডেল হিসেবে কাজ করছে। এই প্রকল্পের আওতায় কমিউনিটিভিত্তিক সংগঠনগুলো দরিদ্র বসতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

তিনি বলেন, ‘শুধুমাত্র প্রশিক্ষণ ও সহায়ক পরিবেশে উপার্জন বাড়িয়ে সংসারে স্বচ্ছলতা আনলেই দায়িত্ব শেষ হলো না। আমাদের সমাজ থেকে জঙ্গিবাদ, বাল্যবিবাহ, দুর্নীতি, নারী নির্যাতন দূর করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক, উদার, বিজ্ঞানমনস্ক একটি উন্নত জাতি হিসেবে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে।’

জানা গেছে, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অধীনে ভাসানটেক এলাকায় অবস্থিত দরিদ্র বসতিতে গঠিত ‘ভোরের আলো’ ক্লাস্টারের বাছাইকৃত হতদরিদ্র সদস্যদের প্রশিক্ষণ শেষে ১৫০টি পাদানিসহ সেলাই মেশিন, ৩০টি পেশাদার ড্রাইভিং লাইসেন্স, ৩০ জনকে কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র, ১০টি বিউটি পার্লার বক্স প্রদান করা হয়। এর মাধ্যমে তাদের শ্রম এবং সময়ের ন্যায্যমূল্য নিশ্চিত হবে বলা আশা করা যায়। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ১৯টি দরিদ্র বসতিতে কমিউনিটি টয়লেট, হাঁটাপথ, নর্দমা, সোলার লাইট ও ফায়ার হাইড্রেন্ট নির্মাণের জন্য বরাদ্দকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়।

ডিএনসিসির প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসির ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুক্তিযোদ্ধা আলহাজ মো. সালেক মোল্লা, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা আক্তার শিলা প্রমুখ।

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী