পচন ধরে পা হারানো খোকনের আশ্রয় হলো প্রবীণ নিবাসে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৮

রাস্তায় পড়ে থাকা খোকন নামের সেই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার মাধ্যমে রক্ষা করা যায়নি পচন ধরা তার ডান পা। পচন ধরায় কেটে ফেলতে হয়েছে ডান পায়ের কিছু অংশ। এরইমধ্যে ডান পায়ের দু’বার অপারেশন করতে হয়েছে। চিকিৎসকদের চেষ্টার পরও তার ডান পা রক্ষা করা যায়নি।

রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে রিলিজ নিয়ে গাজীপুরে গিভ অ্যান্ড সি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। পুরো চিকিৎসা প্রক্রিয়ার বিষয়ে খোঁজখবর রাখেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা। হাসপাতাল থেকে গাজীপুরে পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর সময় উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী জীশান মির্জা।

মঙ্গলবার রাতে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানানো হয়, পুনাক সভানেত্রী ব্যক্তিগতভাবে হাসপাতালে উপস্থিত থেকে খোকনকে ফুল দিয়ে বিদায় জানিয়েছেন। তিনি নিয়মিত তার খোঁজখবর রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন। পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর সময় পুনাক সভানেত্রীর তত্ত্বাবধানে তার জন্য নিত্য ব্যবহার্য জিনিসপত্র, কাপড়-চোপড়, শুকনো খাবার, হুইল চেয়ার, ক্র্যাচ প্রদান করা হয়। 

পুনাক'র ফেসবুক পেজে জনৈক জুবায়ের শামীমের তথ্যের সূত্র ধরে অসুস্থ এ ব্যক্তির সাহায্যে এগিয়ে আসেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা। পরে লোকটির খোঁজে নেমে পড়েন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ জানে আলম মুন্সী। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর অসুস্থ মানুষটির খোঁজ পাওয়া যায়। রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ বেতার ভবনের সামনের ফুটপাতে পড়ে আছেন। গত ২২ আগস্ট রাতে তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

/আরটি/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের