পীর সিন্ডিকেটের মামলা থেকে মুক্তি চেয়ে ভুক্তভোগীদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩০

রাজারবাগ দরবার শরিফের পীর সিন্ডিকেটের মিথ্যা ও সাজানো মামলা থেকে মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভুক্তভোগীরা। এ সিন্ডিকেটের করা ৮ শতাধিক মিথ্যা মামলা ও ৫ শতাধিক ভুক্তভোগী আসামি রয়েছেন বলে মানববন্ধনে দাবি করা হয়।

বুধবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগীরা এই মানববন্ধন আয়োজন করেন।

মানববন্ধনে পীর সিন্ডিকেটের করা ৪৯ মামলার আসামি একরামুল আহসান কাঞ্চন জানান, মামলাগুলো সম্পূর্ণ হয়রানিমূলক। ভাড়াটে বাদী দিয়ে করা এসব মামলায় আসামি চিনে না বাদীকে, বাদী চিনে না আসামিকে। মাসের ১৫ দিনই আমাকে জেলায় জেলায় গিয়ে বিভিন্ন মামলায় হাজিরা দিতে হয়।

কক্সবাজারের কুতুবদিয়া থেকে আসা শারীরিক প্রতিবন্ধী জিন্নাত আলী জানান, মিথ্যা মামলা দিয়ে আমার জমি দখল করে রেখেছে পীরের লোকেরা। আমি ওই মামলা থেকে পরিত্রাণ চাই।

তারা এসব  হয়রানিমূলক মামলা থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায়।

আরও পড়ুন: রাজারবাগ দরবার শরিফে পীরের ‘মামলা সিন্ডিকেট’

/জেডএ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের