রাজধানীতে নির্মাণাধীন প্রজেক্ট থেকে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:০১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:০১

রাজধানীর বিমানবন্দর থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি নির্মাণাধীন প্রজেক্ট থেকে ইয়াসিন ব্যাপারী (১৯) নামে এক শ্রমিকের গলায় রশি পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার সাজ্জাদ হোসেন হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে চারটা দিকে সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, মারা যাওয়া ইয়াসিন একজন শ্রমিক। প্রাথমিক তদন্তে জানা যায় সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে সেটা ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। 

ইয়াসিন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাইজগাঁও গ্রামের মৃত আসল আমিনের ছেলে। 

/এআইবি/আরটি/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের