ই-অরেঞ্জ গ্রাহকদের রাস্তা অবরোধের চেষ্টা, পুলিশের লাঠিচার্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩৯

ই-অরেঞ্জের টাকা ফেরত ও ওসি সোহেলসহ প্রতারণার সঙ্গে জড়িত সকলের বিচারের দাবিতে বিক্ষোভ করার পর রাস্তা অবরোধ করতে গেলে পুলিশের লাঠিচার্জের শিকার হয় গ্রাহকরা। 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকেই দাবি আদায়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন গ্রাহকেরা। দুই ঘণ্টা বিক্ষোভের পর তারা মৎস্য ভবনের দিকে এগোতে থাকে। বেলা ১২টায় রাস্তায় অবস্থান নিলে পুলিশ তাদের বাধা দেয় ও লাঠিচার্জ করে। 

রমনা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা বলেন, ওরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু করে। আমরা ওদেরকে বলেছি সহযোগিতা করবো। তবে শেষের দিকে ওরা ক্ষিপ্ত হয়ে পড়ে। ওদের অর্গানাইজড কিছু ছিল না। 

তিনি আরও বলেন, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিনিধি পাঠাতে চাইলে আমরা সেই অনুযায়ী যোগাযোগও করেছিলাম। তবে শেষ মুহূর্তে সবাই বিক্ষিপ্তভাবে সচিবালয়ের দিকে যাওয়ার উদ্যোগ নেয়। এরপর ওরা মৎস্য ভবনের সামনে বসে পড়ে। তখন তাদেরকে সরাতে লাঠিচার্জ করি। এতে আমি নিজেও আহত হয়েছি। 

কামরুজ্জামান নামে এক গ্রাহক অভিযোগ করে বলেন, আমরা প্রেস ক্লাবের বিক্ষোভ শেষে শান্তিপূর্ণভাবে এগোতে আগাতে থাকি। কোনোরকম কথা না বলেই পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে। আমাদের ৫০-৬০ জন কর্মী আহত হয়েছে। এ ছাড়া ১০ জন ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসা নিয়েছেন।

/জেডএ/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের