জীবন বীমার নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৪

জীবন বীমা করপোরেশনের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন প্রার্থীরা।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন জেলা থেকে আগত  চাকরি প্রার্থীরা এই মানববন্ধন করেন।

মানববন্ধন থেকে বলা হয়, গত ৩ ও ৪ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে স্পষ্ট উল্লেখ ছিল— যারা উত্তীর্ণ হবেন  পরবর্তীতে তাদের জন্য মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু তা না করে পরবর্তীতে ১৮ সেপ্টেম্বর উদ্দেশ্যপ্রণোদিতভাবে মৌখিক পরীক্ষার বদলে বর্ণনামূলক পরীক্ষার আয়োজন করা হয়। ওই পরীক্ষায় নিজেদের প্রার্থীদের উত্তীর্ণ করে ফলাফল প্রকাশ করা হয়। এমনও দেখা যায়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়নি, কিন্তু ১৮ সেপ্টেম্বরের পরীক্ষার ফলাফলে তাদের রোল নম্বর প্রকাশ পায়।

 লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের দাবি, ১৮ তারিখের বর্ণনামূলক পরীক্ষা বাতিল করে পূর্বের লিখিত (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার ব্যবস্থা করা হোক।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম