প্রতি কেন্দ্রে ৫০০ জনকে টিকা দেবে ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে  মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ও বুধবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি’র তত্ত্বাবধানে নিজস্ব এলাকায় করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে।

এই কর্মসূচির আওতায় ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের নির্ধারিত ৫৪টি কেন্দ্রে প্রতিদিন দুপুর আড়াইটা থেকে টিকা কার্যক্রম শুরু হবে। প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন ৫০০ জন করে দুই দিনে প্রতি ওয়ার্ডে মোট এক হাজার জনকে টিকা প্রদান করা হবে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) ডিএনসিসি থেকে পাঠানো  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএনসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার যেকোনও হাসপাতালে টিকার জন্য নিবন্ধন করেছেন, কিন্তু এখনও এসএমএস  পাননি, শুধুমাত্র তারাই এই কার্যক্রমের আওতায় টিকা গ্রহণ করতে পারবেন। শুধুমাত্র ষাটোর্ধ্ব বয়সের কেউ যদি নিবন্ধন না করে থাকেন, কিন্তু জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যদি সঙ্গে করে নিয়ে আসেন, তাদেরকেও টিকা দেওয়া হবে। টিকা গ্রহণকারীরা যে কেন্দ্র থেকে প্রথম ডোজের টিকা গ্রহণ করবেন, এক মাস পর এক‌ই কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজের টিকাও গ্রহণ করতে পারবেন।

উল্লেখ্য, এর আগে ডিএনসিসির নির্ধারিত ৫৪টি টিকা কেন্দ্রে একযোগে পরিচালিত গণটিকার আওতায় এক  লাখ ১৩ হাজার ৪০০ জনকে করোনার প্রথম  ও দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হয়।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের