সেই চালককে মোটরসাইকেল উপহার দিতে চায় শামসুল হক ফাউন্ডেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২১, ০২:১৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০২:১৪

রাইড শেয়ার অ্যাপের সেই চালক শওকত আলম সোহেলকে একটি মোটরসাইকেল উপহার দিতে চায় আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাছির উদ্দিন। শওকত রাজী থাকলে তিনি মোটরসাইকেলটি দ্রুত তাকে হস্তান্তর করবেন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির উদ্দিন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘আলহাজ শামসুল হক ফাউন্ডেশন মানুষের জন্য কাজ করে। আমাদের অনেকগুলো কর্মসূচির মধ্যে অন্যতম কর্মসূচির একটি হলো ‘কর্জে হাসানা প্রজেক্ট’। এই প্রজেক্টের মাধ্যমে  অনেককেই সাইকেল, ভ্যান দেওয়া হয়েছে।’

এই প্রজেক্টের কাজের জন্য একটা মোটরসাইকেল নেওয়া হয়েছিল। সেটি তাদের অফিসেই রয়েছে। সোমবার দুপুরে বাড্ডা লিংক রোডে শওকতের মোটরসাইকেল পোড়ানোর দৃশ্য দেখে নাসির উদ্দিন মর্মাহত হয়েছেন। তাই এই মোটরসাইকেলটি তিনি শওকতকে দিতে চান, যাতে তার জীবন-জীবিকা নির্বাহ করতে পারেন।

নাছির উদ্দিন বলেন, ‘আমাদের প্রজেক্ট থেকে কেউ সহযোগিতা পেলে নিয়ম হচ্ছে সেটি ধীরে ধীরে শোধ করে দেওয়া। কিন্তু শওকতকে যেটি দেওয়া হবে, সেটার জন্য লোন শোধ করতে হবে না। আমি নিজেই তার দেনা শোধ করে দেবো। আমরা তাকে এটি উপহার দেবো।’

প্রসঙ্গত, সোমবার সকালে ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় শওকত। এরপর পুলিশ তাকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করেন। পুলিশের সঙ্গে কয়েক ঘণ্টা কথা বলার পর তিনি ছাড়া পেয়ে জানান, পুলিশ বারবার মামলা দেওয়ায় তিনি তার বাইকটি পুড়িয়ে দিয়েছেন। তিনি আর রাইড শেয়ার করবেন না। রাগ থেকেই তিনি এটি পুড়িয়েছেন। 

/এআরআর/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের