আজও আড়াইটা থেকে করোনার টিকা দেবে ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গতকালের (মঙ্গলবার) মতো আজও (২৯ সেপ্টেম্বর) করোনাভাইরাসের টিকা দেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

সংস্থাটির ৫৪টি ওয়ার্ডের নির্ধারিত ৫৪টি কেন্দ্রেই দুপুর আড়াইটা থেকে টিকা কার্যক্রম শুরু হবে। প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন ৫০০ জন করে দুই দিনে মোট ১ হাজার জনকে টিকা দেওয়া হবে। 

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৫৪টি ওয়ার্ডের নির্ধারিত ৫৪টি কেন্দ্রেই করোনার টিকা প্রদান কার্যক্রমের আওতায় মঙ্গলবারের মতো বুধবারও প্রতিটি ওয়ার্ডে টিকা দেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে প্রতিদিন ৫০০ জন করে দুই দিনে ১ হাজার জনকে টিকা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এই দুই দিনে ডিএনসিসি এলাকায় প্রায় ৬০ হাজার মানুষকে করোনার টিকা দেওয়া হবে।

এর আগে ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার যেকোনও হাসপাতালে টিকার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন কিন্তু এখনও এসএমএস পাননি শুধুমাত্র তারাই এই কার্যক্রমের আওতায় টিকা গ্রহণ করতে পারবেন। শুধুমাত্র ষাটোর্ধ বয়সের কেউ যদি রেজিস্ট্রেশন না করে থাকে, তবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিয়ে আসেন; তাদেরকেও টিকা দেওয়া হবে। টিকা গ্রহণকারীরা যে কেন্দ্র থেকে ১ম ডোজের টিকা গ্রহণ করবেন একমাস পর এক‌ই কেন্দ্র থেকে ২য় ডোজের টিকাও গ্রহণ করতে পারবেন।

এর আগে, ডিএনসিসির নির্ধারিত ৫৪টি টিকা কেন্দ্রে একযোগে পরিচালিত গণটিকার আওতায় ১ লাখ ১৩ হাজার ৪০০ জনকে করোনার ১ম ও ২য় ডোজ প্রদান করা হয়।

/এসএস/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের