তেজগাঁওয়ে বিস্ফোরণের ঘটনায় বোমার আলামত পাওয়া যায়নি: সিটিটিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২১, ০১:৫৭আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০১:৫৭

রাজধানীর তেজগাঁওয়ে বিস্ফোরণের ঘটনায় বোমার কোনও আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট-সিটিটিসি।

শুক্রবার (১ অক্টোবর) রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে উপ-কমিশনার আবদুল মান্নান বোমার আলামত না থাকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে বিস্ফোরণের ঘটনায় বোমার কোনও আলামত পাওয়া যায়নি। আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এ বিষয়ে আহতদের কাছ থেকে জানার চেষ্টা চলছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, বিস্ফোরণের ঘটনায় আহত দুজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। ৬ তলা ভবনের তিনতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে।কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। আহতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আহত দুজন হচ্ছেন ‑ ইয়াছিন (৩৫) ও জিতু (২৮)। তাদের শরীরের যথাক্রমে ৫০ ও ৬৫ ভাগ পুড়ে গেছে।

উল্লেখ্য, শুক্রবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি বাসার তিনতলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ব্যাচেলর বাসায় ভাড়া থাকা ২ জন আহত হন। বিস্ফোরণের পর থেকেই ঘটনার কারণ অনুসন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে।

/আরটি/এমএস/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম