কিউলেক্স মশা নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চাইলেন মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২১, ১৬:৪১আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৬:৪১

আসন্ন মৌসুমে কিউলেক্স মশা নিয়ন্ত্রণে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। শনিবার (২ অক্টোবর) উত্তরা ৪ নম্বর সেক্টর এলাকায় এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রমে অংশ নিয়ে তিনি নগরবাসীর সহযোগিতা চান।

আতিকুল ইসলাম বলেন, এডিস মশার প্রাদুর্ভাব, ডেঙ্গু মোকাবিলায় আমারা নিয়মিত কার্যক্রম পরিচালনা করেছি। আমাদের জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে ফলে ডেঙ্গু অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আরেকটি চ্যালেঞ্জ আসছে আর সেটা হলো কিউলেক্স মশা। এজন্য আমরা আরেকটি অভিযান শুরু করবো। কিউলেক্স মশা নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করতে হবে। 

আতিকুল ইসলাম আরও বলেন, নিজেদের বাসাবাড়ি কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, বিভিন্ন ধরনের খোলা প্যাকেট বা পাত্র, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সামনেই কিউলেক্স মশার চ্যালেঞ্জ আসছে, তাই সকলকে সতর্ক থাকতে হবে এখন থেকেই।

ডিএনসিসি মেয়র বলেন, ঝোপঝাড়, জলাশয়, কচুরিপানা পরিষ্কার করতে হবে। কচুরিপানা এখনই পরিষ্কার করে ফেলতে পারলে কিউলেক্স মশা কমে যাবে। আগামী শনিবার থেকে আমরা কিউলেক্স মশা নিয়ন্ত্রণে কাজ শুরু করবো।

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের