আমিরাতগামী কর্মীদের বিনামূল্যে করোনা পরীক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২১, ২০:২৮আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২০:২৮

সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসীকর্মীদের করোনা পরীক্ষার ফি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বহন করবে। শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেছেন, ‘বিমানবন্দরে প্রবাসীকর্মীদের কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্ট ফি ১৬০০ টাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে।’ 

প্রবাসী কল্যাণমন্ত্রী মনে করেন, প্রবাসীকর্মীরা দেশের রেমিটেন্স যোদ্ধা। তার কথায়, ‘তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিটেন্স পাঠায়। দেশের অর্থনীতিতে তাদের অবদান অনস্বীকার্য।’

ইমরান আহমদ বলেন, ‘সরকার প্রবাসীকর্মীদের কল্যাণ নিশ্চিত করতে সদা তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীদের কোভিড-১৯ পরীক্ষার জন্য ধার্যকৃত ১৬০০ টাকা মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে।’

/এসও/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের