গাবতলীতে নৌকাডুবি: স্রোত ও আলোস্বল্পতায় উদ্ধার অভিযান স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২১, ১৮:৪৯আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৮:৪৯

রাজধানীর গাবতলীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় এখনও দুইজন নিখোঁজ। তবে তুরাগ নদীতে তীব্র স্রোত ও আলোস্বল্পতার কারণে উদ্ধার অভিযান আজকের মতো স্থগিত করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় গাবতলীর কয়লার ঘাটে এই তথ্য জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনমনি শর্মা। বিআইডব্লিউটিএ’র গাবতলী ল্যান্ডিং স্টেশনে কথা বলেন তিনি। 

দিনমনি শর্মা জানান, নৌকাডুবির ঘটনায় নদী থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তাদের মধ্যে চার শিশু ও একজন নারী। তারা হলো- শিউলি আক্তার (২৭), রূপন (৪) ও আরমান (৩)। লাশ উদ্ধার হওয়া আরও দুই শিশুর পরিচয় জানা যায়নি। উদ্ধার চার শিশুর বয়স ছয় বছরের মধ্যে। অভিযানে সহায়তা করেছে নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ-পুলিশ, বিআইডব্লিউটিএ।

নৌকায় কতজন যাত্রী ছিল তা জানতে পারেনি ফায়ার সার্ভিস। দিনমনি শর্মা জানান, তারা সাতজন নিখোঁজের খবর পেয়েছেন। আজ সকাল ৮টা ৫০ মিনিটে উদ্ধার অভিযান শুরু হয়। চারটি বোট ও ডুবুরি দল এতে অংশ নিয়েছে। এগুলো ঘটনাস্থলে থাকবে। আগামীকাল (১০ অক্টোবর) সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হবে। 

ফায়ার সার্ভিসের উপ-পরিচালকের ধারণা, নদীর স্রোতের কারণে মরদেহ ভেসে দূরে চলে যেতে পারে। তাই জনগণের সহায়তা চেয়েছেন তারা। কোনও মৃতদেহ ভাসতে দেখলে তাদের জানানোর অনুরোধ করা হয়েছে। 

দিনমনি শর্মা জানিয়েছেন, নৌকাটিকে কোন বাল্কহেড ধাক্কা দিয়েছে তা এখনও শনাক্ত করা যায়নি। নৌ-পুলিশ এ ব্যাপারে কাজ করছে।

একটি বাল্কহেডের ধাক্কায় তলিয়ে যাওয়া নৌকাটি শনিবার (৯ অক্টোবর) বিকাল ৩টার দিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ক্রেন দিয়ে এটি কয়লার ঘাটে নিয়ে আসা হয়। 

ডুবে যাওয়ার সময় নৌকার কয়েকজন যাত্রী সাঁতার দিয়ে তীরে আসতে পেরেছেন। 

নৌ-পুলিশের জ্যেষ্ঠ পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম জানান, নৌকাডুবির ঘটনায় নৌ-পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হবে। মৃতদেহের ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/আরটি/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের