রাজনীতির চেয়ে ব্যবসা গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট                                                               
১০ অক্টোবর ২০২১, ১৭:৫০আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৭:৫০

বাংলাদেশ ও চীনের মধ্যে রাজনীতির চেয়ে ব্যবসা গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘ব্যবসা ও উন্নয়ন কার্যক্রমের বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে বড় অংশীদার  চীন। রফতানি পণ্যের কাঁচামাল, এক্সেসরিজসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের ওপর বাংলাদেশের নির্ভরতা রয়েছে। ফলে দুই দেশের সম্পর্কে রাজনীতির চেয়ে ব্যবসার গুরুত্ব বেশি।’

রবিবার (১০ অক্টোবর) বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর ‘সেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড’ বিতরণ উপলক্ষে রাজধানীর পল্টনে ইআরএফের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত চাইনিজ রাষ্ট্রদূত লি জিমিং। 

ইআরএফ  থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘‘পৃথিবীটাই ব্যবসার ওপর চলছে। বৈশ্বিক রাজনীতি এখন অর্থনৈতিক রাজনীতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘শুধু রাজনৈতিক কূটনীতিতে হবে না। ব্যবসা-বাণিজ্যের বিষয়ে কূটনীতি করতে হবে।’ সেই কূীটনীতিতে যে সফল হবে, সে-ই প্রকৃত সফল।’’

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, ‘চীন বৈশ্বিক উন্নয়নে কাজ করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সবুজ ও স্বাস্থ্যসম্মত বৈশ্বিক উন্নয়ন চায় চীন। মানবকল্যাণ এবং কাউকে পেছনে ফেলে নয়, এমন উন্নয়ন চায় চীন। এজন্য আঞ্চলিক উন্নয়ন ও বিভিন্ন উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশও চীনের এই বৈশ্বিক উন্নয়নের উদ্যোগ থেকে সহায়তা পাবে। গত ৫০ বছরে বাংলাদেশের অসাধারণ অগ্রগতি হয়েছে। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) নির্ধারিত সময়ে অর্জন হয়েছে। আগামী উন্নয়ন লক্ষ্যগুলোও সময়মতো অর্জন হবে। ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ ঘটবে বাংলাদেশের। আর  ২০৩০ সালের মধ্যে বিশ্বের ৩৫তম অর্থনীতিতে রূপান্তরিত হবে।’

বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর ‘সেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেয়েছেন— ডেইলি বিজনেস স্ট্যান্ডার্ডের আবুল কাশেম, নিউ এজ পত্রিকার সাখাওয়াত হোসেন, ডেইলি স্টারের আহসান হাবীব, আলোকিত বাংলাদেশের মৌসুমী ইসলাম, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের জসিমউদ্দিন হারুণ ও প্রয়াত এ জেড এম আনাস। এছাড়াও নিউজ ২৪ টেলিভিশনের বাবু কামরুজ্জামান, যমুনা টেলিভিশনের আলমগীর হোসেন, গাজী টেলিভিশনের তৌহিদুল ইসলাম এবং মাসুদুজ্জামান রবীন।   

এই পুরস্কারের বিচারকমণ্ডলীতে ছিলেন— পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার চিফ নিউজ এডিটর এ এম এম হারুনর রশিদ, বিসিসিসিআই’র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবল, গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের অন্যতম সম্পাদক মিরাজ আহমেদ চৌধুরী। পুরস্কারের পুরো প্রক্রিয়াকে সমন্বয় করেছেন বার্তা সংস্থা রয়টার্সের সাবেক ব্যুরো প্রধান সিরাজুল ইসলাম কাদির।

প্রথমবার বিসিসিসিআই ও ইআরএফ  যৌথভাবে এ ধরনের পদক প্রদানের আয়োজন করেছে। এতে অর্ধশতাধিক ইআরএফ  সদস্য প্রতিবেদন জমা দেন। এর মধ্য থেকে ১০টি ক্যাটাগরিতে ১০টি রিপোর্টকে সেরা হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বিজয়ী রিপোর্টারদের ক্রেস্ট, সনদ ও নগদ ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

অনুষ্ঠানে বিসিসিসিআই সভাপতি গাজী গোলাম মুর্তজা, মহাসচিব শাহজাহান মৃধা বেনু, ইআরএফ  সভাপতি শারমীন রিনভী, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম উপস্থিত ছিলেন। 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার, ঢাকায় বর্গফুটে ২ টাকা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি