হরিরামপুরে শ্মশানঘাটের উদ্বোধন শিগগিরই: মেয়র আতিকুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২১, ০০:৪৭আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০০:৪৭

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, মিরপুরের হরিরামপুরে নির্মাণাধীন শ্মশানঘাটের কাজ প্রায় শেষ পর্যায়ে, খুব শিগগিরই এটি উদ্বোধন করা হবে।

সোমবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর বনানী মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, আবহমান কাল থেকেই বাঙালি হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ উদ্দীপনায় ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় আচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে শারদীয় দুর্গাপূজা পালন করে আসছে।
 
আতিকুল ইসলাম বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালি হিন্দুদের প্রধান উৎসব হলেও ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এ চেতনাকে ধারণ করে সকল সংকীর্ণতা ও ধর্মান্ধতার ঊর্ধ্বে উঠে ভেদাভেদ ভুলে গিয়ে সর্বস্তরের জনগণ দুর্গোৎসবে অংশগ্রহণ করে থাকে।

তিনি বলেন, বাংলাদেশে বিদ্যমান বিভিন্ন ধর্মাবলম্বী ও সম্প্রদায়ের মধ্যে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি দিলীপ দাস গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

/এসএস/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের