প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২১, ১৮:১৫আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৯:৫২

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা আজ শেষ হচ্ছে। বিকাল ৩টা থেকে শুরু হয় বিসর্জন। একদিকে বিদায়ের বেদনা, অন্যদিকে বিজয়ের আনন্দে দেবীকে বিদায় জানান ভক্তরা।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকাল চারটার পর রাজধানীর সদরঘাটের ওয়াইজঘাটে দেবী দুর্গার বিসর্জন শুরু হয়। করোনা থেকে মুক্তি, সাম্প্রদায়িক সম্প্রীতিসহ সব ধরনের মঙ্গল কামনা ও অশুভকে বিসর্জনের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন করা হয়।

রাজধানীতে দুপুরের পর থেকেই একে একে আসতে থাকে প্রতিমা বহনকারী বিভিন্ন শোভাযাত্রা। বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিমাগুলো নৌকায় করে নিয়ে যাওয়া হয় বুড়িগঙ্গা নদীতে। তারপর মঙ্গলধ্বনি, উলুধ্বনি, শাঁখ আর ঢাকের ধ্বনিতে দেবী প্রতিমা বিসর্জন দেওয়া হয় বুড়িগঙ্গায়। আবারও মঙ্গল বার্তা নিয়ে আগামী বছর যেন মা দুর্গা আগমন করেন, বিসর্জনকালে সেই প্রার্থনা করেন ভক্তরা।

বিকালে বুড়িগঙ্গার ওয়াইজঘাটে শাহজাহানপুর থেকে আসা বাংলাদেশ রেলওয়ে পূজা কমিটির প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাজধানীতে দেবীকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। পর আসে অন্যান্য পূজামণ্ডপের প্রতিমা।

প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব বিসর্জনের আয়োজনের সঙ্গে আসা শাঁখারী বাজারের বাসিন্দা অঞ্জনা চৌধুরী বলেন,  মা দেবী দুর্গা যেন সবাইকে ভালো রাখেন। তিনি যেন পুরো পৃথিবীকে ভালো রাখেন। অশুভ শক্তির বিনাশ করেন। পাশাপাশি তিনি যেন দুষ্টের দমন ও শিষ্টের লালন করেন। এটাই আমাদের প্রার্থনা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত জানান, আজ জুমার দিন হওয়ায় দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিসর্জনের জন্য কোনও প্রতিমা মণ্ডপ থেকে বের হয়নি।

হিন্দু ধর্মাবলম্বীরা জানিয়েছেন, বিসর্জনের মধ্য দিয়ে কৈলাসে স্বামীর কাছে ফিরে যাবেন দুর্গতিনাশিনী মা দুর্গা।

প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এ বছর ঢাকা মহানগরীতে  ২৩৮টি মণ্ডপে পূজা হয়েছে। গত বছরের মতো এ বছরও মহামারি করোনাভাইরাসের কারণে বিজয়া দশমীতে শোভাযাত্রা হচ্ছে না।

এর আগে গত ৫ অক্টোবর এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বলেন, গত বছর সারাদেশে দুর্গাপূজার মণ্ডপ সংখ্যা ছিল ৩০ হাজার ২১৩টি। এবার এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ১১৮টিতে। যা গত বছরের চেয়ে এক হাজার ৯০৫টি বেশি। আর ঢাকা মহানগরে পূজা মণ্ডপের সংখ্যা ২৩৮টি, যা গত বছর থেকে ৪টি বেশি। প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব

/এসএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
টানা বৃষ্টিতেও রেকর্ড বাণিজ্যদুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের অর্থনীতি ছুঁয়েছে ৬৫ হাজার কোটি রুপি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের