ফেসবুকে ‘ভুয়া’ ভিডিও প্রচার: কলেজ শিক্ষক রুমা রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২১, ১৬:২৬আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৬:২৬

ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভুয়া’ ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উসকানির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের আদালত রিমান্ডের আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের জন্য আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামির দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে বুধবার (২০ অক্টোবর) রুমা সরকারকে আটক করে র‌্যাব। দুর্গাপূজার সময় নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলা-সহিংসতার মধ্যে যতন সাহা নামে এক ব্যক্তির মৃত্যুকে নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে রমনা থানায় মামলা করেছে র‌্যাব।

অভিযোগে বলা হয়, কয়েক মাস আগে রাজধানীর পল্লবীর সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ওই ভিডিওটি নতুন করে নোয়াখালীর ‘যতন সাহা হত্যাকাণ্ড’র বলে গুজব ছড়ান রুমা সরকার।

/এমএইচজে/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান