রাজধানীর বিজয় সরণিতে বাসের ধাক্কায় একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২১, ১৬:৪৬আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৬:৪৬

রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণিতে বাসের ধাক্কায় বশির উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পারটেক্স গ্রুপের ফার্মগেট শাখার সিনিয়র হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

রবিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পঙ্গু হাসপাতাল, সেখান থেকে নিউরো সায়েন্স ইনস্টিটিউটে নেওয়া হয়। পরে স্বজনরা তাকে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও মডেল থানার সহকারী উপ-পরিদর্শক আলিমুন রাজি।

তিনি জানান, বিজয় সরণির নভোথিয়েটারের সামনে রাস্তা পারাপারের সময় বিকাশ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়। মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে।

মাগুরা সদর উপজেলার পাথরা গ্রামের মৃত আফতাব উদ্দিন মোল্লার ছেলে বশির উদ্দিন।

বর্তমানে মিরপুরের ইব্রাহিমপুরে স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন তিনি। সকালে কর্মস্থল ফার্মগেট মনিপুরীপাড়া যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে বিজয় সরণি এলাকায় বাসের ধাক্কায় তিনি মারা যান।

/এআরআর/এআইবি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান