‘অপসংস্কৃতির বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২১, ১৭:০৮আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৭:০৮

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, সকল অপসংস্কৃতির বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বুধবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরায় রাজউক উত্তরা মডেল কলেজে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান-র‌্যাব  আয়োজিত ‘কিশোর গ্যাং অপসংস্কৃতি এবং আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‘‘আজকের কিশোররাই আগামীর ভবিষ্যৎ। আগামীতে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। তাই তাদেরকে সঠিক পথ দেখানো সবার নৈতিক দায়িত্ব। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে নির্ধারিত স্লোগান ‘সবার হোক একটাই পণ, কিশোর অপরাধ করবো দমন’, যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’’

তিনি আরও বলেন, ‘প্রত্যেক মা-বাবাকে তার সন্তান কার সঙ্গে মিশে, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত যায় কিনা, পড়াশোনা ঠিকমতো করে কিনা, যথাসময়ে বাসায় ফিরে কিনা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রদত্ত যাবতীয় শিক্ষা কার্যক্রম সঠিকভাবে সম্পাদন করে কিনা, কোনও ধরনের মাদক গ্রহণ করে কিনা এবং প্রয়োজনের অতিরিক্ত খরচ করে কিনা— এসব বিষয়ে খেয়াল রাখতে হবে।’

মেয়র বলেন, ‘ধ্বংসের তলানিতে পৌঁছানোর আগেই কিশোর অপরাধী ও গ্যাং অপসংস্কৃতি নির্মূলে পর্যাপ্ত সংশোধন ব্যবস্থা, কাউন্সেলিং, পরিবার ও সমাজের যথোপযুক্ত মনোযোগসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অপরিহার্য।’

আতিকুল ইসলাম বলেন, ‘ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে যথাযথ প্রক্রিয়ায় নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। পরিবারসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিশোরদেরকে দেশীয় সংস্কৃতি চর্চায় আগ্রহী করে তুলতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে কিশোরদেরকে সুশিক্ষা গ্রহণের মাধ্যমে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।’

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তায়েফ উল হক উপস্থিত ছিলেন।

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
জুলাই মামলায় সাবেক মেয়র আতিকুলের জামিন আবেদন নাকচ  
স্ত্রী-কন্যাসহ সাবেক মেয়র আতিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নতুন মামলায় গ্রেফতার পলক-আতিক
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী