অধ্যাপক লুৎফর খানের ইকোকার্ডিওগ্রাফি বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২১, ২১:৩৯আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২১:৩৯

অধ্যাপক ডা. এইচ আই লুৎফর রহমান খানের ইকোকার্ডিওগ্রাফি বিষয়ক বই ‘অ্যান অ্যাপ্রোচ টু ক্লিনিক্যাল অ্যান্ড বেসিক ইকোকার্ডিওগ্রাফি’র মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইন্টারএকটিভ প্রফেশনাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (আইপিডিআই) ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. আব্দুল মালিক।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘বর্তমান বৈশ্বিক জ্ঞানচর্চার জগতে হৃদরোগ বিষয়ে বাংলাদেশি লেখকদের অংশগ্রহণ একেবারেই অপ্রতুল। অধ্যাপক লুৎফর রহমান এই গ্রন্থটি রচনার মাধ্যমে একটি যুগোপযোগী কাজ করেছেন।’

তিনি আরও বলেন, ‘বইটির মাধ্যমে আমাদের দেশের হৃদরোগ বিশেষজ্ঞরা এবং সংশ্লিষ্ট বিষয়ের ছাত্ররা সবিশেষ উপকৃত হবেন।’

আইপিডিআই ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ডা. মহসীন আহমদ বক্তব্যে বলেন, “অধ্যাপক লুৎফর রহমান খানের 'অ্যান অ্যাপ্রোচ টু ক্লিনিক্যাল অ্যান্ড বেসিক ইকোকার্ডিওগ্রাফি' গ্রন্থটির প্রকাশনার সাথে যুক্ত থাকতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতে আইপিডিআই ফাউন্ডেশন এ ধরণের আরও উদ্যোগে অংশগ্রহণ করবে।”

সভাপতির বক্তব্যে আইপিডিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরী বলেন, ‘আইপিডিআই ফাউন্ডেশন মূলত বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে গঠিত একটি সংস্থা যার মূল লক্ষ্য হলো স্ব স্ব ক্ষেত্রে পেশাগত উন্নয়ন এবং এই উন্নয়নের ধারা উত্তরোত্তর বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন। অধ্যাপক এইচ আই লুৎফর রহমান খানের গ্রন্থটি আমাদের দেশে এবং দেশের বাইরের পেশাজীবী চিকিৎসক ও গবেষকদের মানোন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি এদেশের বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলে একটি বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।'

/এসএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের