বিএনপির গণঅনশন শনিবার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২১, ২৩:২৬আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২৩:২৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহর ও জেলাগুলোতে বিএনপির গণঅনশনকে সামনে রেখে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রয়েছে কেন্দ্রীয় কর্মসূচি। 

গণঅনশনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত থাকবেন তারা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন আজ (১৯ নভেম্বর) রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাজধানীর যেসব জায়গায় গণঅনশন হবে সেসব ডিভিশনের পুলিশ সদস্যদের এ বিষয়ে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। গণঅনশনকে কেন্দ্র করে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে পুলিশের নজরদারি থাকবে। এছাড়া কেউ যেন কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা গণঅনশনরত কারও ওপর যেন কেউ কোনও ধরনের হামলা করতে না পারে সে বিষয়ে নজর রাখবে আইনশৃঙ্খলা বাহিনী।

আগামীকাল ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সারাদেশের মহানগর ও জেলা পর্যায়ে গণঅনশন ডেকেছে বিএনপি। ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সারাদেশের মহানগর ও জেলা পর্যায়ে এই কর্মসূচি পালন করবে দলটি।

/আরটি/জেএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের