মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২১, ১২:০৬আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৩:০১

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুর ১০ ও ১৩ নম্বরে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় মিরপুর ১৩ নম্বরে স্থানীয়দের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের দাবি, তাদের ওপর হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় শত শত পোশাক শ্রমিক কারখানা থেকে বের হয়ে সড়কে চলে আসে।

বুধবার (২৪ নভেম্বর) সকাল ৯টার পরে শ্রমিকরা মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেন। তারা পোশাক কারখানায় ভাঙচুর চালায় বলেও খবর পাওয়া গেছে।

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মিরপুর-১৩ নম্বরে সেন্টেক্স গার্মেন্টসের শ্রমিক সজল জানান, আমরা বেতন ভাতার জন্য আন্দোলন করছি।  কারখানার মালিক লোক ভাড়া করে আমাদের ওপর হামলা চালিয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করেছে। আমাদের অনেক শ্রমিক আহত হয়েছে।

শ্রমিক আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর মিরপুর ১৩ ও ১৪ এলাকার পোশাক কারখানা থেকে শ্রমিকরা দলে দলে বের হয়ে আসে।  শ্রমিকরা এসময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের অস্থায়ী দুটি অফিসে ভাঙচুর করে।

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

এর আগে সকালে মিরপুর ১০ নম্বরে বেতন বৃদ্ধি ও বকেয়া বেতনর দাবিতে আন্দোলন শুরু করে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।  মিরপুর ১০ নম্বর গোলচত্বরে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সকাল থেকে বেশ কয়েকটি দাবিতে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে পোশাক শ্রমিকরা অবস্থান নিয়েছেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

সড়কে শ্রমিকদের অবস্থানের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

/এআরআর/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের