রামপুরা ও শান্তিনগরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২১, ১৩:১৫আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৩:১৬

নিরাপদ সড়কের দাবিতে ফের সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। রাজধানীর রামপুরার ডিআইটি সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন তারা। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীদের সড়ক অবরোধ বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রামপুরা ব্রিজের ওপরে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা ১১ দফা দাবি তুলে ধরেন। দ্রুত তারা এই দাবি বাস্তবায়নের জন্য সরকারকে অনুরোধ করেন। তা না হলে ছাত্রসমাজ আরও বড় আন্দোলন গড়ে তুলবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

এদিকে রাজধানীর শান্তিনগর মোড়ে ফ্লাইওভারের নিচে অবস্থান নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সড়ক অবরোধ এ ছাড়া জজকোর্টের সামনে জনসন রোডে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন চলমান রয়েছে। সেখানে শিক্ষার্থীরা গাড়ির লাইসেন্স যাচাই করছেন।

শিক্ষার্থীদের সড়ক অবরোধ গত সোমবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর রামপুরার কাঁচাবাজারের বিপরীত পাশের সড়কে বাস চাপায় নিহত হন দুর্জয় নামে এক শিক্ষার্থী। এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের ময়লার গাড়ির চাপায়ও একজন শিক্ষার্থী নিহত হন। এর পর থেকে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

 

 /এআরআর/আইএ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি