রমনা পার্কের সামনে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২১, ২০:০১আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ২২:১৪

রাজধানীর রমনা পার্কের সামনে মোটরসাইকেলের ধাক্কায় তৃষ্ণা সাহা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায়  মোটরসাইকেল  জব্দ ও চালককে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

প্রত্যক্ষদর্শী স্কুলশিক্ষার্থী প্রাচ্য প্রিয় দিব ও তার এক বন্ধু জানায়, রমনা পার্ক থেকে মিন্টু রোডের (মন্ত্রিপাড়া) দিকে মূল গেট দিয়ে বের হয়ে রাস্তা পার হচ্ছিল তারা। একই সময়ে ওই নারীসহ দুজন রাস্তা পার হচ্ছিলেন।  এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল এক নারীকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটির সঙ্গে ওই নারী আটকে যান। মোটরসাইকেলটি ১০-১২ হাত টেনেহিঁচড়ে তাকে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন চালককে আটক করে। 

মৃত তৃষ্ণা সাহার বান্ধবী কল্পনা বেগম বলেন, আমরা প্রতিদিনই বিকালে রমনা পার্কে হাঁটাহাঁটি করি। হাঁটাহাঁটি শেষে বাসায় যাওয়ার সময় দুজনেই রাস্তা পার হচ্ছিলাম। আমি ছিলাম একটু সামনে। হঠাৎ শব্দে পেছনে তাকিয়ে দেখি তৃষ্ণাকে মোটরসাইকেলটি হিঁচড়ে নিয়ে যাচ্ছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে আনি। 

তিনি বলেন, তৃষ্ণা সাহার বাসা বিজয়নগর এলাকায়। তার স্বামী উত্তম সাহা। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তিনি বলেন, তার পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

/এআইবি/আরটি/এমআর/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের