রূপগঞ্জ ট্র্যাজেডি: পাঁচ মাস পর ৫ মরদেহ হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২১, ১৮:৪৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৮:৪৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় পাঁচ মাস পর নারায়ণগঞ্জ ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে থাকা ৫ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ জেলার সিআইডি পুলিশ পরিদর্শক আতাউর রহমান বলেন, ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে  শনাক্তের পর ৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে সকলের মরদেহ হস্তান্তর সম্পন্ন হয়েছে। এ নিয়ে আগুনের ঘটনায় মোট ৫৪ মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আজ যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে তারা হচ্ছেন, নারায়ণগঞ্জ মর্গ থেকে মহিউদ্দিন, ঢামেক মর্গ থেকে লাবনী, সাজ্জাদ, শাকিল, ও রকিব হোসেন। 

প্রসঙ্গত, গত ৮ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের সেজান জুস কারখানায় ছয়তলা ভবনে আগুনে ৫২ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় আহত হয়েছেন প্রায় ২৫ জন শ্রমিক।

/এআইবি/আরটি/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের