ঢাকা শহরের গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো হবে: মেয়র তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২১, ১৭:২৭আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৭:২৭

গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর প্রত্যয় ব্যক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আগামী ২৬ ডিসেম্বর বাস রুট রেশেনালাইজেশন কার্যক্রম সূচনার মাধ্যমে ঢাকা শহরের পুরো গণপরিবহনে একটি শৃঙ্খলা ফিরবে।

বুধবার (২২ ডিসেম্বর) নগরীর শংকরে পথচারী পারাপার সেতু উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, “বাস রুট রেশেনালাইজেশন কার্যক্রম আগামী ২৬ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উদ্বোধন করবেন। এ প্রেক্ষিতে, যাত্রী ছাউনি, অবকাঠামো উন্নয়ন এবং বাস-বে নির্মাণ করা করা হচ্ছে। আমরা সেগুলো পরিদর্শন করছি। শংকরে নতুন নকশায় নান্দনিক যাত্রী ছাউনি নির্মাণ করেছি। আশা করছি, আগামী ২৬ ডিসেম্বর থেকে এই যাত্রাপথে সূচনার মাধ্যমে ঢাকা শহরের পুরো গণপরিবহনে একটি শৃঙ্খলা ফিরবে।”

এ সময় আগামী বছরের মধ্যে পুরো গ্রিন ক্লাস্টারে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম সম্পন্ন করার মাধ্যমে ঢাকাবাসীকে সুফল দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মেয়র। তিনি বলেন, "যে সকল অবকাঠামো উন্নয়ন প্রয়োজন ছিল আমরা তোড়জোড় করে সে কাজগুলো সম্পন্ন করছি। আশা করি আগামী ২০২২ সালের মধ্যেই এর পূর্ণ বাস্তবায়ন হলে ঢাকাবাসী এর যথাযথ সুফল পাবে।"

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, “আমি ঢাকাবাসীকে অনুরোধ করব, আমরা পথচারী সেতুসহ যে সকল অবকাঠামো নির্মাণ করি, রাস্তা পারাপারে সেগুলো যেন ব্যবহার করা হয়। আমরা সকল চৌরাস্তাসহ যানচলাচল ব্যবস্থাপনাকে আধুনিক এবং স্বয়ংক্রিয় করার উদ্যোগ গ্রহণ করেছি। পথচারী পারাপারের জেব্রা ক্রসিংগুলোও নতুন করে করে দিচ্ছি। পথচারীরা যেন যত্রতত্র রাস্তা পারাপার না করেন। এগুলো করলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং দুর্ঘটনা বেশি ঘটে।”

এরপর মেয়র জিগাতলায় নবনির্মিত যাত্রী ছাউনি পরিদর্শন এবং নগরীর ৬৮ নম্বর ওয়ার্ডের সারুলিয়া বাজার সংলগ্ন পূর্ব হাজিনগর এলাকায় অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকসহ সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

/এসএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী