রাজধানীর সিয়েলো রুফটপ রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২১, ২১:৫৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ২১:৫৪

লেবেলবিহীন খাদ্যপণ্য মজুদসহ কয়েকটি অপরাধে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউর সিয়েলো রুফটপ রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া এ জরিমানা করেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটির বেশ কিছু পণ্যে আমদানিকারকের প্রমাণক, প্রিমিসেস লাইসেন্স, কর্মচারীদের স্বাস্থ্য সনদ, ফায়ার লাইসেন্স ছিল না। অভিযানকালে প্রতিষ্ঠানটির ফ্রিজে লেবেলবিহীন প্রচুর খাদ্যপণ্য মজুদ থাকতে দেখা যায়। এ সকল অপরাধে সিয়েলো রুফটপ কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রেস্টুরেন্টের জেনারেল ম্যানেজার তার অপরাধ স্বীকারপূর্বক অর্থদণ্ড দিতে চান ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযানকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়াসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাপোর্ট স্টাফ এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। রাজধানীর সিয়েলো রুফটপ রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা

/এসও/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী