বোটানিক্যাল গার্ডেনের পুকুর সাত দিনের মধ্যে পরিষ্কারের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২২, ১৩:২০আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৪:১৫

আগামী সাত দিনের মধ্যে বোটানিক্যাল গার্ডেনের পুকুরের কচুরিপানা পরিষ্কারের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে ঝটিকা সফরে গিয়ে গার্ডেন কর্তৃপক্ষকে তিনি এ নির্দেশ দেন।

মেয়রের পরিদর্শনের ঘটনাটি এক ব্যক্তি ফেসবুকে লাইভ  প্রচার করেন। তাতে দেখা যায়, গার্ডেন এলাকার পুকুরটি কচুরিপানায় ভরা। তাতে মশা বিচরণ করছে। এসময় মেয়র গার্ডেন কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাস্থল থেকে তিনি গার্ডেনের ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে ফোন করেন। এ সময় মেয়র আগামী ৭ দিনের মধ্যে পুকুর পরিষ্কারের নির্দেশ দেন। পুকুর পরিষ্কার করা না হলে জরিমানার হুঁশিয়ারিও দেন মেয়র।

এসময় মেয়রকে বলতে শোনা যায়, আমি কোনও এলাকায় কাউকে জানিয়ে যাব না। আমি এভাবে ঝটিকা সফর করবো। জানিয়ে গেলে সবাই সতর্ক হয়ে যায়। আমি সাত দিন পরে আবারও এই এলাকায় আসবো। যদি এখানে কচুরিপানা দেখতে পাই তাহলে ব্যবস্থা নেবো।

/এসএস/এমএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি