ডিএসসিসিকে মুক্তিযোদ্ধাবান্ধব সিটি হিসেবে প্রতিষ্ঠা করবো: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ জানুয়ারি ২০২২, ১৯:৫৬আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৯:৫৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) একটি মুক্তিযোদ্ধাবান্ধব সিটি করপোরেশন হিসেবে প্রতিষ্ঠা করার আশাবাদ ব্যক্ত করেছেন সংস্থাটির মেয়র  ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে বাসাবো শহীদ আলাউদ্দিন পার্কের সেমিনার কক্ষে ‘৩০ জানুয়ারি বাসাবো ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ১৪৬ জন গেরিলা মুক্তিযোদ্ধার অস্ত্র সমর্পণের ৫০ বছরপূর্তি উদযাপন’ উপলক্ষে আয়োজিত গেরিলা মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান কার্যালয়   থেকে ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে  মেয়র তাপস এই প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘আমাদের মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযোদ্ধাদের পরবর্তী প্রজন্মসহ সবাই মিলে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাবো। আপনাদের সন্তান হিসেবে আমি সবসময় আপনাদের পাশে থাকার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে একটি মুক্তিযোদ্ধাবান্ধব সিটি করপোরেশন হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করছি।’

বীর মুক্তিযোদ্ধা এবং তাদের আগামী  প্রজন্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুধু স্বাধীনতা এনে দেননি, তারা জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ গঠনে আজও  অবদান রেখে চলেছেন। তারই ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা উন্নত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।’

মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সবসময় গর্ববোধ করেন উল্লেখ করে তাপস বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নিজের জীবন বাজি রেখে নতুন প্রজন্মের জন্য, বাঙালি জাতিসত্তার জন্য আপনারা একটি নতুন দেশ রচনা করেছেন। বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনির সন্তান হিসেবে আমি সারাজীবন আপনাদের পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ।’

অনুষ্ঠানে ১১১ জন জীবিত গেরিলা বীর মুক্তিযোদ্ধা এবং পাঁচটি শহীদ পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।     

বীর মুক্তিযোদ্ধা মো. শামসুজ্জামান বাবুলের সঞ্চালনায় ও কমান্ডার এম এ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদারসহ প্রমুখ বক্তব্য দেন।

 

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের